স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন তৎপর রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ। তিনি বলেন, স্থানীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। আচরণবিধি চূড়ান্ত করা এবং সীমানা নির্ধারণের জন্য শিগগিরই সরকারকে চিঠি দেওয়া হবে।
সোমবার, ৬ জুলাই বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, আরএফইডি আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ের ভোটও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় ইসি। এজন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগামী অক্টোবর মাসকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ নিয়ে কাজ চলছে। সরকারের সঙ্গে আলোচনা শেষে দ্রুতই তফসিলসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সিটি করপোরেশনগুলো প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায় থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এ কাজে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চান তিনি।
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
সব মন্তব্য
No Comments