প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের ইটাগাছা এলাকায় ঘটনা ঘটে।
মারা যাওয়া মটর সাইকেল চালক আব্দুল্লাহ শেখ(২৮) তালা উপজেলার মোবারকপুর গ্রামের সিরাজ উদ্দীন শেখের পুত্র।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহ শেখ বাইপাস সড়কের ইটাগাছাস্থ এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সামনের ডাম্পার ট্রাকের (যার নং-খুলনা মেট্টো-শ ১১০৪৭৯) পিছনে চাকায় ঢুকে যান। এসময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আব্দুল্লাহ শেখের মৃত্যু হয়। এঘটনায় দুমড়ে মুচড়ে যায় তার মটরসাইকেলটি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments