ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায় বুধবার ঢাকার সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্পীকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর তিনি স্মৃতিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসময় স্পীকার বলেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। তিনি বলেন, সংসদে সরকারি দলের বিভিন্ন কর্মকান্ডের গঠনমূলক আলোচনা করার মাধ্যমে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যবৃন্দ সংসদীয় গণতন্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরবর্তীতে শামসুল হক টুকু এমপি ডেপুটি স্পীকার নির্বাচিত হওয়ায়, মতিয়া চৌধুরী এমপি সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায়, নূর-ই-আলম চৌধুরী এমপি জাতীয় সংসদের চীফ হুইপ নির্বাচিত হওয়ায় এবং ইকবালুর রহিম এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি ও মাশরাফী বিন মোর্ত্তজা এমপি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments