রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি। বরিশালের বানারীপাড়ায় পরকীয়া সন্দেহে সৃষ্ট পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। স্থানীয় ও থানা সুত্রে জানা গেছে , উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাভা গ্রামে ২১ আগষ্ট, সোমবার দুপুরে দুই সন্তানের জননী কারিমা বেগমকে (২৬) কে প্রথমে ঘরের দরজা আটকানোর কাঠের লাট দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ও পরে বাড়ির পাশের খালের পানিতে চুবিয়ে নৃসংস ভাবে হত্যা করে পাষণ্ড স্বামী আব্দুল সালাম হাওলাদার (৪২)। সালাম উপজেলার গাভা গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কারিমার লাশ উদ্দ্বার ও পাষন্ড স্বামী আ: সালামকে আটক করে। নিহত কারিমা বেগমের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামে। তিনি ওই গ্রামের কালাম হাওলাদারের মেয়ে।
এবিষয়ে বানারীপাড়া থানার ইন্সপেক্টর( তদন্ত) মমিন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত সালামকে গ্রেফতার করে এবং কারিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কারিমার লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, তাদের কাছে সালাম স্ত্রীকে পরকীয়া প্রেমে জড়িত সন্দেহে হত্যা করার কথা অকপটে স্বীকার করেছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments