ডেস্ক রিপোর্ট: দুর্নীতির মামলায় জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (১০ আগস্ট) জ্যেষ্ঠ বিচারপতি মোঃ নুরুজ্জামানের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়।
গত ১১ মে সব মামলায় জামিনের পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ১৮ মে সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্ট। সেইসঙ্গে ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।
হাইকোর্ট বলেন, আইন মেনে জামিন দেয়নি নিম্ন আদালত। গত ২৪ মে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও, তা নামঞ্জুর করে কারাগারে পাঠায় নিম্ন আদালত।
২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।
আমাদের সময়.কম
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments