ডেস্ক রিপোর্ট: বৈষম্যহীন ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ার প্রত্যয় নিয়ে প্রশাসন ক্যাডার ব্যতীত ২৫ ক্যাডারের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয় Bangladesh Association of Senior Service Pool Officers (25 Cadres)- BASSPO-25.
রোববার (২২ ডিসেম্বর) ঢাকায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাজেদুল ইসলামকে আহ্বায়ক, অর্থ বিভাগের উপসচিব ড. মোঃ নুরুল আমিনকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ সাইফুল ইসলামকে সদস্য-সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটি এসোসিয়েশনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জাতি যে শোষণ ও দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তা অর্জনের লক্ষ্যে বৈষম্যহীন ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়তে সকলের সহযোগিতা কামনা করে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments