স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬০৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন এম নাসিরুদ্দিন এতথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৮৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮ টি বাস, ১১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৭৫ টি মোটরসাইকেলসহ মোট ১৪৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫ টি বাস, ৩ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ১২৬ টি সিএনজি ও ২১৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৩১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১ টি বাস, ৩৫ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৬৯ টি মোটরসাইকেলসহ মোট ২১৯ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজিসহ ৭১ টি মোটরসাইকেলসহ মোট ১৫৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ১৬ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি, ১৪১ টি মোটরসাইকেলসহ মোট ২৭৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ৬ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০ টি বাস, ২ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৩৫ টি মোটরসাইকেলসহ মোট ১১৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৩২ টি গাড়ি ডাম্পিং ও ১৪২ টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
সব মন্তব্য
No Comments