পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: আগামী ২৮ এপ্রিল পবা উপজেলার কাটাখালি পৌরসভা উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগম হয়ে উঠেছে কাটাখালি পৌরসভা এলাকা। নির্বাচনে এবার মেয়র পদে চমক হিসেবে প্রার্থিতা করছেন সাবেক মেয়র আব্বাস আলীর সহধর্মিণী হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী মোসা. রাবেয়া সুলতানা মিতু।
সভা-সমাবেশে ইতিমধ্যে পৌরবাসী দৃষ্টি কেড়েছেন তিনি।
আগামী ২৮ এপ্রিল নির্বাচন উপলক্ষে হ্যাঙ্গার প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার মিছিলের আয়োজন করে সাবেক মেয়র আব্বাস আলী। তার ডাকে শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল তিনটা থেকে পৌরসভার মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।
এদিন বেলা পাঁচটার পরে মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হলে এতে অংশ পৌরসভা এলাকার কয়েক হাজার নেতাকর্মী। দীর্ঘদিন পর সাবেক মেয়র আব্বাসের ডাকে মিছিলে এসেছেন বলে জানান আগত নেতাকর্মীরা।
সাবেক মেয়র আব্বাস আলীর নেতৃত্বে মিছিলটি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সুগার মিলের দুই নম্বর গেট ঘুরে কাটাখালি বাজার প্রদিক্ষণ করে পুনরায় মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেয় কাটাখালি পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা দুলাল আলী,সুগার মিলের সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাদু,পৌরসভার সাবেক প্যানেল মেয়র-২ জাবেদ আলী,বিশিষ্ট ব্যবসায়ী মো. রাজা,আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান,রহিদুল ইসলাম কালু,মনিরুল ইসলাম, যুবলীগ নেতা মামুন আলী,কাটাখালী পৌরসভা ছাত্রলীগের সাবেক নেতা সাইফুর রহমান সোহাগসহ উপস্থিত ছিলো ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সব মন্তব্য
No Comments