ডেস্ক রিপোর্ট : খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে আবেদনকারীদের এমসিকিউ/লিখিত পরীক্ষা আগামী ১৯ নভেম্বর সকাল ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত ৮টি বিভাগীয় জেলা শহরসহ মোট ১৭টি জেলায় (ঢাকা, টাংগাইল, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বগুড়া, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, রংপুর, দিনাজপুর) অনুষ্ঠিত হবে। উক্ত পদে প্রার্থীগণকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ আগামী ৭ নভেম্বর হতে ১৮ নভেম্বর পর্যন্ত http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি প্রার্থীগণকে বর্ণিত ওয়েবসাইট হতে আইআইসিটি, বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজের নির্দেশিকা ও ভিডিও ডাউনলোড করে সেখানে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে হটলাইন ০১৭০৬৫০৪১৬৯; ০১৩০৫৭০৩৮৭৪ (অফিস চলাকালীন) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সাথে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments