প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল কাফিকে সভাপতি ও একই বিভাগ ও শিক্ষাবর্ষের পলাশ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ড. শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আগামী এক বছর মেয়াদী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি খাদিজাতুল কোবরা, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদা আশা, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর আকাশ, অর্থ সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, সহ-অর্থ সম্পাদক মুক্তারুল হক, দফতর সম্পাদক ওবাইদুল হক নাহিদ, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক কুলসুম আক্তার, পাঠকচক্র সম্পাদক নওশীন পর্ণিনী সুম্মা।
এছাড়াও ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে রিফতি রহমাত, নিরব বিশ্বাস, রাশিদুল নাইম, আকলিমা প্রিয়া, মাশফিহা মেহজাবিন, তাজমিন রহমান, তুষার আহমেদ, আতিয়া জয়নব, তাসনিম তিশা ও নুসরাত নাইসকে মনোনীত করা হয়েছে।
উলেøখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিষয়ক বিভিন্ন কর্মকান্ড পরিচলনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ। সংগঠনটির উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘শব্দতট’ নামে সাহিত্য পত্রিকা প্রকাশ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর দেয়ালিকা প্রকাশ এবং ‘অতন্দ্র’ নামে সাময়িকী প্রকাশ। এছাড়াও নানামাত্রিক জ্ঞানার্জন ও তরুণ লেখক সৃষ্টির উদ্দেশ্যে নিয়মিত পাঠচক্র ও সাহিত্য আড্ডার আয়োজন করে আসছে সাহিত্য সংসদ।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments