ডেস্ক রিপোর্ট: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এর সহধর্মিনী, বিএনপি’র প্রান্তিক জনশক্তি বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস এর মাতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী’র শ্বাশুড়ী ঝর্না রায় পরলোকগমণ করেছেন। বার্ধক্যজনিত কারণে আজ বিকেল ৪ টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমণ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
ঝর্না রায় এর পরলোকগমণে তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ঝর্না রায় এর পরলোকগমণে তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি তাঁর রাজনীতিবিদ স্বামীকে রাজনৈতিক সকল কর্মকান্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন।
অনুরূপ শোক জানিয়েছেন বিএনপির সহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments