ডেস্ক রিপোর্ট: হঠাৎ করেই বেশ উচ্ছ্বসিত চিত্রনায়ক ফেরদৌস। কারণ নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে ভারতে গিয়েছেন তিনি।
২০১৯ সালে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিপাকে পড়েন ফেরদৌস। ভারত থেকে তাকে দ্রুত বাংলাদেশে ফিরে আসতে হয় তাকে। পাশাপাশি ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাতিল করা হয় তার ভিসা।
অবশেষে নিষেধাজ্ঞা তুলে ভিসা দিলে দুই বছর পর ভারতে গেলেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত তারকা।
ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে ফেরদৌস বলেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এই প্রথম আমার সেকেন্ড হোম ভারতে যাচ্ছি। কী যে ভালো লাগছে, বলে বোঝাতে পারব না। আমাকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ তথ্য মন্ত্রণালয় ও ভারতের হাইকমিশনারকে। চারদিন পরই আবার দেশে ফিরব।
ফেরদৌসের এবার ভারত যাওয়ার উদ্দেশ্য ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’- এ যোগ দেওয়া। ভারতের আগরতলায় ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উৎসব। এ উৎসবে পারফর্ম করতে ফেরদৌসের সঙ্গে আরো যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম।
অপু বিশ্বাস বলেন, ‘কদিন আগেই ভারত থেকে ফিরলাম। আজ আবার যাচ্ছি। সপ্তাহখানেক পর ঢাকায় ফিরব।’-যুগান্তর
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments