ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘুর্ণিঝড়ে ২ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে অন্তত ৪০ জন নারী-পুরুষসহ শিশু আহত হয়। আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘুর্ণিঝড়ের সময় প্রচন্ড শীলাবৃষ্টির কারণে ফসলরেও ব্যপক ক্ষতি হয়েছে। এতে বিভিন্ন গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সোমবার রাত ৩টা ২০ মিনিটে উপজেলার দুটি ইউনিয়নের ভোলাকুট ও চাতলপাড় ইউনিয়নের উপর দিয়ে ঘুর্ণিঝড় বয়ে যায়। এতে এ দুটি ইউনিয়নের ছয়টি গ্রাম কম বেশি ক্ষতিগ্রস্থ হয়। ভোলাকুট, কান্দি, বালিখোলা, দূর্গপূড়, খাগালিয়া, কাহেতুড়া, বাঘি এসব গ্রাম ক্ষতিগ্রস্থ হয়। পূর্ব বালিখোলা প্রাথমিক বিদ্যালয় ধ্বসে পরায় বিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিত রায় জানান, ঘূর্ণিঝড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
সব মন্তব্য
No Comments