সুমন আদুত্য,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনি কলের ২০২৩ - ২৪ সালের আখ মাড়াই মৌসুমের ৬৬ তম মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পরে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন মিলের প্রবীণ আখচাষী মো.দলিলুর রহমান।
জিল বাংলা চিনি কলের ব্যাবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসানের সভাপতিত্বে আখ মাড়াই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) শেখ মোহাম্মদ জাহিদ হাসান প্রিন্স, দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি ) বিপ্লব কুমার বিশ্বাস,ডিবি-ওসি-২ সোহেল রানা, জিএম (কৃষি) আনোয়ার হোসেন, জিএম (অর্থ) জিয়াউল হক, ডিজিএম আলাউদ্দিন,জিবাচিক ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রায়হানুল হক রায়হান, আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা প্রমূখ।
চলতি মাড়াই মৌসুমে ৫৫ হাজার মেট্রিক টন
আখ মাড়াই করে ৩ হাজার ৮৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুগার মিলটি এবছর চালু থাকবে আনুমানিক ৬০ দিন।
মিলের অব্যাহত লোকসানের ধারাবাহিকতা বেরিয়ে লাভের আশায় রাতদিন কাজ করে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। মিলের ব্যাবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, আখের মূল্য বৃদ্ধি হওয়ায় আখ চাষিরা নতুন করে চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে। এবার গতবারের চেয়ে মিল বেশি দিন চলবে এবং আমরা নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছি ।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments