ডেস্ক রিপোর্ট: ব্রিটেনের ৯৫ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ রবিবার কোভিড-১৯ পরীক্ষার পর পজিটিভ সনাক্ত হয়েছেন, তবে তাঁর লক্ষণগুলো মৃদু।
তিনি উইন্ডসর ক্যাসেলে অবস্থানকালে তাঁর হালকা দায়িত্ব চালিয়ে যেতে চান।
রানীর বড় ছেলে এবং উত্তরাধিকারী প্রিন্স চার্লস উইন্ডসর ক্যাসেলে তাঁর মায়ের সাথে দেখা করার দুই দিন পর গত ১০ ফেব্রুয়ারিতে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ সনাক্ত হয়েছেন। খবর এএফপি’র।
রানী এলিজাবেথের কোভিড সনাক্তকরণ পরীক্ষা করা হয়েছিল কিনা সে বিষয়ে তখন কোনো তথ্য দেয়া হয়নি। তিনি গত সপ্তাহে লোকজনকে সাক্ষাত দিতে শুরু করেছিলেন। তিনি একজনকে এসময় অসুবিধা বোধ করার কথাও জানিয়েছিলেন।
বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে যে, রানী আজ কোভিড-১৯ পরীক্ষার পর পজিটিভ সনাক্ত হয়েছেন। তিনি হালকা ঠান্ডা লাগার মতো লক্ষণ অনুভব করছেন। তবে আশা করছেন আগামী সপ্তাহে উইন্ডসরে হালকা দায়িত্ব পালন করে যাবেন।
তিনি চিকিৎসা গ্রহন চালিয়ে যাবেন এবং সকল যথোপযুক্ত বিধি অনুসরণ করবেন।
রানীর স্বাস্থ্য সম্পর্কে সাধারণত গোপনীয়তা থাকলেও প্রাসাদ জানিয়েছিল, তিনি কোভিড-১৯ প্রতিরোধের জন্য সম্পূর্ণ টিকা পেয়েছেন।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments