ডেস্ক রিপোর্ট: আজ ১০ ফেব্রুয়ারী বিকেল পাঁচটায় বইমেলার বঙ্গবন্ধু চত্বরে ৩০০ নং পেন্সিল প্রকাশনীর স্টলের সামনে কথাসাহিত্যিক শহীদুল ইসলামের ভ্রমণ কাহিনি "টাঙ্গুয়া থেকে বিরিশিরি" বইখানার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোড়ক উন্মোচন করেছেন বাংলা একাডেমি সহ অসংখ্য সাহিত্য পুরস্কারে ভূষিত জনপ্রিয় কথাসাহিত্যিক এবং বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মোহিত কামাল। অনুষ্ঠান স্থলে লেখকের অসংখ্য ভক্ত অনুরাগী এবং পেন্সিলর সদস্যগন উপস্থিত ছিলেন।
টাঙ্গুয়া থেকে বিরিশিরি লেখকের প্রকাশিত সপ্তম গ্রন্থ। বাংলাদেশের সাতটি দর্শনীয় স্থান সপরিবারে এবং সদলবলে ভ্রমণ করার সময় লেখক যেসব রোমাঞ্চকর এবং হৃদয় আন্দোলিত করার মতো ঘটনার মুখোমুখি হয়েছেন সে-সব তিনি গল্পাকারে তুলে ধরেছেন এ বইখানিতে। তাই এটাকে পুরোপুরি ভ্রমণ কাহিনি না বলে ভ্রমণের গল্প বলা-ই অধিকতর যৌক্তিক।
বইটি প্রকাশ করেছে পেন্সিল পাবলিকেশন্স এবং এর মুদ্রিত মূল্য তিন শত টাকা। মেলা চলাকালীন পেন্সিল স্টলে ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments