সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ার ‘বাদশা’ আসছে কুরবানীর হাট কাঁপাতে। যার ওজন ৩৯ মণ। ফ্রিজিয়ান জাতের এ গরুকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করে কোরবানীর উপযুক্ত করে তোলা হয়েছে। বাদশা নামের গরুটির
দাম হাঁকা হয়েছে সাড়ে ১০ লাখ টাকা। সিংড়া উপজেলার এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু এটি। ইতোমধ্যে এই গরুটি এলাকায় বেশ সাড়া ফেলেছে।
সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামের মো. মসলেম শেখ ফ্রিজিয়ান জাতের গরু লালন পালন করে নাম দিয়েছেন বাদশা। ইতোমধ্যে চট্টগ্রামের এক ব্যবসায়ী ৯ লাখ টাকা দাম বলেছে। তবে সাড়ে ১০ লাখ টাকা হলে বিক্রি করবেন খামারী।
মসলেম শেখ জানান, আড়াই বছর আগে কেনা ফ্রিজিয়ান জাতের এই গরুটিকে দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন। নিয়মিত খাবার ও পরিচর্যা করার ফলে দিনে দিনে এই গরুটির ওজন বেড়ে ৩৯ মণ হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস, খৈল ও ভুষি খাবারের মাধ্যমে লালন পালন করা হয়। পাশাপাশি নিয়মিত গোসল করানো, পরিষ্কার ঘরে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেয়াসহ প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কে এম ইখতেখারুল ইসলাম বলেন, উপজেলার সকল খামারে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে সহযোগিতা করা হয়। এ বছর গরুর দাম ভালো বলে খামারীরা লাভবান হবেন বলে আমরা আশাবাদী।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments