শান্তনু দে: ফলাফল যাই হোক,
পরের মেসি আর মেসির মতো হবেন না।
বরং মেসির তুলনায় অনেক বেশি হবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো। এমবাপে তার প্রমাণ। ঠিক যেমন এরলিং হালান্ড তার প্রমাণ। আগামী দশবছর তাদের লড়াই দেখার জন্য আমরা বেঁচে থাকব।
এমবাপে শুধু একজন দুরন্ত অ্যাথলেটিক নন। সঙ্গে মারাত্মক গতি, আর সেই গতির মধ্যেই অসাধারণ সমন্বয়, বলের ওপর অনিন্দ্যসুন্দর নিয়ন্ত্রণ। সিজার মেনোত্তি বলতেন, এমন একজন খেলোয়াড়কে খুঁজে বের করতে হবে সে কতটা সর্বোচ্চ গতি পর্যন্ত সঠিক। এমবাপে ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগেও নির্ভুল। এখানেই এমবাপে অনন্য।
আর মেসি, ক্রোয়েশিয়া ম্যাচে দশ সেকেন্ডের একটা ঝলক। ক্যানভাসে পিকাসোর তুলির আঁচড়। মনে করিয়ে দিয়েছে ইংল্যান্ডের সঙ্গে মারাদোনাকে। যদিও মারাদোনার সেটা ছিল প্রাইম টাইম। আর মেসি দেখালেন যখন তাঁর বয়স ৩৫, ক্যারিয়ারের শেষে এসে।
এই ফাইনালে ভবিষ্যতের সঙ্গে থাকবে একটা অতীত।
পাওয়ার আর প্রজ্ঞার লড়াই।
এমবাপে পাওয়ারের প্রতিনিধি। মেসি প্রজ্ঞার।
থাকবে ফুটবল। থাকবে খেলোয়াড় সুলভ স্পিরিট!
-লেখক: একজন কলামিস্ট ও সাংবাদিক।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments