তালা সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় টমেটো ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ৩ সন্তানের জনক মোঃ ইছাক আলি খা (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে। তিনি আলিপুর গ্রামের মৃত নামদার খার ছেলে।
এলাকাবাসী জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাড়ি সংলগ্ন টমেটো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিলে তিনি ঠিক করার চেষ্টা করেন। এসময় মেইন সুইজ অফ না করেই কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন থানার অফিসাররা ঘটনাস্থলে গেছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments