কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ‘‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে শিক্ষক দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌর শহরে একটি বনার্ঢ্য র্যালী বের হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রন করেন। পরে তারা কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এসে শিক্ষক এক সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মোকলেছুর রহমান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুকি, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজর প্রভাষক মো.মোস্তাফিজুর রহমান, ধানখালী মহিলা মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনি, দৌলতপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন,খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস, ইসমাইল তালুকদার ট্যাকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক সাঈদ আকন প্রমুখ। বক্তারা সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার জোর দাবি জানান। সমাবেশের সঞ্চালনা করেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক তায়েব আহমেদ সুমন। এর আগে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments