চট্টগ্রাম অফিস: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ আর হাফিজ উল্যাহ নির্বাচনী প্রচারণাকালে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, তার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত নিশ্চিত হবে, আর ভোট না দিলে তা গুনাহের শামিল হবে।
নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় উপস্থিত ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রচারণার সময় ধর্মীয় আবেগকে সামনে রেখে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, নির্বাচন আচরণবিধি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে এমন বক্তব্য সাংঘর্ষিক।
এ বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
সব মন্তব্য
No Comments