ডেস্ক রিপোর্ট: ‘বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের আচরণ সীমা অতিক্রম করেছে। সর্বশেষ গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনায় বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষমতা ও তাদের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মার্কিন রাষ্ট্রদূত যেভাবে প্রশ্ন করেছেন তা জবাবদিহী চাওয়ার সামিল এবং যে কোন বিচারেই চরম ঔদ্ধত্যপূর্ণ।’
ওয়ার্কার্স পার্টি ইতোপূর্বে বলেছে যে, বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন নয়, বরং তারা রেজিম চেঞ্চের কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে এবং প্রতিদিনই তাদের চাপ বৃদ্ধি করছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন আচরণ অগ্রহণযোগ্য মনে করে এবং ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার আহবান জানিয়েছে।
আজ পলিটব্যুরো সভায় পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্কার্স পার্টি উক্ত অভিমত প্রকাশ করে। ওয়ার্কার্স পার্টি একই সঙ্গে চৌদ্দদলের ঐক্যকে আরও জোরদার করে দেশের সর্বপর্যায়ে চৌদ্দদলের ভিত্তিতে এই প্রতিরোধ এগিয়ে নেয়া যথাসময়ে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রত্যয়কে পুর্ণব্যক্ত করছে।
পলিটব্যুরো সভায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা সহ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য কমরেড ড. সুশান্ত দাস, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড জ্যোতি শংকর ঝন্টু, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments