ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক জনাব শিরীন আখতার এমপি এক বিবৃতিতে ১৩ সেপ্টেম্বর রাতে নোয়াখালী জেলা পুলিশের ডিবি শাখা কর্তৃক কোন সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা ছাড়াই জাসদ নোয়াখালী জেলা কমিটির সভাপতি জনাব নুর আলম চৌধুরী পারভেজকে ৫৪ ধারায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জাসদ দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, কোন সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা ছাড়াই জাসদ নোয়াখালী জেলা কমিটির সভাপতি জনাব নুর আলম চৌধুরী পারভেজকে ৫৪ ধারায় গ্রেফতার অত্যন্ত দুঃখজনক। তারা গ্রেফতারকৃত জাসদ নোয়াখালী জেলা কমিটির সভাপতি জনাব নুর আলম চৌধুরী পারভেজের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
স্টাফ রিপোর্টার: সারাদেশে শিশু নিখোঁজের ঘটনা বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং গৃহ শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গৃহ শ্রমিক ইউনিয়ন।আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ...
স্টাফ রিপোর্টার: জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় ঢাকায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জিপিওর সামনে জাসদ চত্বর থেকে র্যালিটি শু ...
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
সব মন্তব্য
No Comments