ডেস্ক রিপোর্ট: হলমার্ক কেলেঙ্কারির মামলায় তানভীর-জেসিমনসহ ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছ আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১ বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।
রায়ে দন্ডের পাশাপাশি তানভীর মাহমুদ ও জেসমিন ইসলামকে ৫ কোটি টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রতারণায় অরেক ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ডসহ ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক সাইফুল হাসান,নির্বহী কর্মকর্তা মোহাম্দ আব্দুল মতিন, জেনারেল ম্যানেজার তুষার আহম্মেদ, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া, প্যারাগণ গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, নকশী নিটের এমডি আব্দুল মালেক এবং টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান।
এদের প্রত্যেককে ১০ লাখ টকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। প্রতারণার আরেক ধারায সাত বছরের সশ্রম কারাদন্ড ও দুই লক্ষ টাকা করে অর্থ দন্ড দেওয়া হয়েছে।
মামলায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরাচালক হুমায়ুন কবির, সাবেক জিএম ননী গোপাল, সাবেক জিএম মীর মিহদুর রহমান, ডিএমিড মাইদুল হক, ডিজিএম মো. সফিজউদ্দীন আহমেদ, এজিএম কামরুল হাসান খান ও নির্বহী কর্মকর্তা মেহেরুন্নেছা মেরীকে ১০ বছরের কারাদন্ড ও ১০ লাখ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়। আরেক ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।
এছাড়া সাভার হেমায়েতপুর তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকারকে পাঁচ বছরের কারাদন্ড ও পাঁচ লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।আরেক ধারায় দুই বছরের কারদন্ড এ দুই লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
২০১২ সালের ৪ অক্টোবর আসামীদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন রমনা থানায় মামলা দায়ের করেন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments