ডেস্ক রিপোর্ট: মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত করা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
প্রশ্ন উঠেছে— মামলায় অভিযুক্ত এই সমিতির অন্য সদস্যদের বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অথচ পরীমনির সদস্যপদ ঠিকই স্থগিত করা হয়েছে।
এমন সিদ্ধান্তের বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে বলেছেন, ‘এ সিদ্ধান্ত একা নেওয়ার কেউ নন তিনি। পরীমনির বিষয়ে সিদ্ধান্তটি কমিটির ২১ সদস্য মিলে নিয়েছেন। যাদের মধ্যে আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানার মতো চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীরা রয়েছেন।
জায়েদ খানের এমন বক্তব্যে ক্ষুব্ধ কিংবদন্তি অভিনেতা আলমগীর। আলমগীরের দাবি, বিষয়টি (পরীমনির সদস্যপদ স্থগিত) নিয়ে আমার সঙ্গে কেউ কথা বলেনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মিথ্যাচার করছে।
আলমগীর গণমাধ্যমকে আরও বলেন, ‘শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদ কিংবা সমিতির কোনো সদস্যই এ বিষয়ে আমার সঙ্গে কোনো কথা বলেনি। পরীমনির সদস্যপদ স্থগিত করা নিয়ে কোনো মতামত নেওয়া হয়নি আমার। সমিতির কেউ আমার সঙ্গে যোগাযোগও করেননি। অবশ্য আমার সঙ্গে কথা বলার কারণও দেখছি না। আমি এ সমিতির বড় পদের কেউ নই, সাধারণ একজন সদস্য মাত্র। এর পরও এ বিষয়ে আমার নাম জড়ানো হলো, তা আমার বোধগম্য নয়। শিল্পী সমিতির কোনো কর্মকর্তা যদি আমার নাম বলে থাকেন, সেটি অন্যায়। এটি চরম মিথ্যাচার।’
ক্ষোভ প্রকাশ করে বর্ষীয়ান এই অভিনেতা অনুরোধ জানান, ‘দয়া করে ভবিষ্যতে এমন একটি সমালোচিত ইস্যুতে মিথ্যাভাবে আমার নাম জড়ানো থেকে বিরত থাকবেন। আমার নাম ব্যবহার কিংবা আমাকে জড়িয়ে এমন মিথ্যা, অসত্য ও বিব্রতকর তথ্য গণমাধ্যমের কাছে প্রকাশ করবেন না।’-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments