বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ক্রিকেট খেলা চলাকালীন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বশেমুরবিপ্রবি সংসদের সদস্য নিঘাত রৌদ্রর উপর হামলার ঘটনার ক্ষোপ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
মঙ্গলবার (১৩ জুন) ক্রিকেট খেলা চলাকালীন পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সুমন কতৃক একই বিভাগের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বশেমুরবিপ্রবি সংসদের সদস্য নিঘাত রৌদ্রর উপর হামলার ঘটনা ঘটেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মাইন আহমেদ এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৩ জুন, ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে নিঘাত রৌদ্রকে কয়েকবার ডাকার পরও ডাক না শুনতে পারার দরুণ সাড়া দিতে ব্যর্থ হওয়ায় ডেকে নিয়ে রৌদ্র’র উপর দলবলসহ হামলে পড়েন ছাত্রলীগের এই নেতা। এই হামলা ২০ মিনিট স্থায়ী হয় বলে ভুক্তভোগী জানান। হামলাকারীদের মধ্যে ১৯-২০ সেশনের শাহাদাৎ ও ১৮-১৯ সেশনের অনিশ দাসকে তিনি চিহ্নিত করতে পেরেছেন।
এ ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগীব নাইম ও সাধারণ সম্পাদক রাকিবুল রনি এক যৌথ বিবৃতিতে বলেন, ছাত্রলীগ নামক প্রতিষ্ঠানটি সন্ত্রাস উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে হল দখল ও গেস্টরুম নিপীড়নসহ তারা শিক্ষার্থীদের জিম্মি করে ক্ষমতার অবাধ চর্চার মধ্যে দিয়ে একপ্রকার সন্ত্রাসী হিসেবে গড়ে তোলে। আর এই প্রক্রিয়ায় সরাসরি পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করে রাষ্ট্রীয় তাবেদারীতে মশগুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বশেমুরবিপ্রবি’র এই ঘটনা এবং সারাদেশে ছাত্রলীগের চলমান ত্রাসের রাজত্ব সংগঠনটির এই সিস্টেমেটিক সন্ত্রাস উৎপাদন প্রক্রিয়ারই প্রমাণ বহন করে।
তারা আরও বলেন, এই হামলায় নেতৃত্বদানকারী সুমনসহ ছাত্রলীগের একটি নির্দিষ্ট অংশের কতীপয় সন্ত্রাসী ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের উপর বিভিন্ন সময় হামলা-নিপীড়ন চালিয়েছে। বারবার অভিযোগ দিলেও প্রশাসন তাতে কর্ণপাত করেনি। ভুক্তভোগী নিঘাত রৌদ্র ইতোমধ্যে প্রক্টরের কাছে এই ঘটনার বিচার চেয়ে লিখিত আবেদন জানিয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অতিসত্ত্বর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
হুশিয়ার দিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন যাবত দেশজুড়ে ছাত্রলীগ – যুবলীগ – পুলিশ ও অন্যান্য আওয়ামী বাহিনীর সমন্বয়ে চলমান আওয়ামী সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে লড়াই করে আসছে। বশেমুরবিপ্রবি প্রশাসন এই ঘটনার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলবে বলে নেতৃবৃন্দ জানান। পাশাপাশি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহবান ব্যক্ত করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments