ডেস্ক রিপোর্ট: ফাঁসির রায় কার্যকর করা 'জল্লাদ' শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার (২৪ জুন) ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব দে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা জানান, মরদেহ গ্রামের বাড়ি নরসিংদীর পলাশের ইছাখালী নে্য়া হচ্ছে। সেখানে তার দাফন সম্পন্ন করা হবে।
স্বজনরা জানিয়েছেন, সাভারের হেমায়েতপুর একটি বাসায় ভাড়া থাকতেন। আজ ভোর সাড়ে তিনটার দিকে বুকে ব্যথা ওঠলে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
প্রসঙ্গত, আলোচিত জল্লাদ মাহজাহান দীর্ঘ ৩২ বছর ৬মাস ২ দিন কারাভোগের পর গত বছরের ১৮ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার তেকে মুক্তি পান।
জল্লাদ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূঁইয়া। নরসিংদী জেলার পলাশ উপজেলার ইচাখালী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। ৭৪ বছর বয়সী শাহজাহান কারাভোগ মেষে মুক্তি পাওয়ার পর এক তরুনীকে বিয়ে করেন। কিন্তু কয়েক মাস পর সে সংসার ভেঙ্গে যায়।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments