রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় জাকির হোসেন নামের এক ব্যটারিচালিত বৌ-গাড়ী চালককে মারধর করে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আশ্রয়ন প্রকল্পের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ওই আশ্রয়ণ প্রকল্পের
বাসিন্দা হতদরিদ্র জাকির হোসেন নিজ গাড়িটি বিক্রি করে নগদ ৩০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্য আশ্রয়ন প্রকল্পের তিন রাস্তার মোড়ে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিবেশী বখাটে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী মনির, আশিক এবং ,ফাইজুল হক তার পথরোধ করে মারধর করে ওই টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যপারে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে জাকির হোসেনের স্ত্রী মুক্তা বেগম বাদী হয়ে ফাইজুল হক, মনির, ও আশিককে আসামী করে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর মোমিন উদ্দিন জানান, এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments