স্টাফ রিপোর্টার: বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম আবার চালু করছে ভারত। আগামী ২৮ জুন শুক্রবার থেকে আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ আরও সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অংশ হিসেবে সব ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করা হচ্ছে। চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সীমিত আকারে ভিসা দেওয়া হচ্ছিল। এখন থেকে ট্যুরিস্ট, বিজনেস, স্টুডেন্ট, মেডিকেল, ডাবল এন্ট্রি, এন্ট্রি ভিসাসহ সব ক্যাটাগরিতে আবেদন নেওয়া হবে। তিনি জানান, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা আগাম অনুমতি ছাড়াই আবেদন জমা দেওয়া যাবে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশে ভিসা কার্যক্রম সীমিত করে। তখন শুধু মেডিকেল ও জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হতো। ভারতীয় ভিসা সেন্টারগুলো ১৫-২০ শতাংশ সক্ষমতায় চলছিল। অন্যদিকে বাংলাদেশ গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা চালু করে। এ পর্যন্ত ১৩ হাজারের বেশি ভিসা ইস্যু করা হয়েছে।
হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে ভিসা কার্যক্রম চালু গুরুত্বপূর্ণ ধাপ। বাংলাদেশের নতুন সরকার গঠনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দেশই কাজ করছে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের সময় ভিসা স্বাভাবিক করার বিষয়টি আলোচনায় আসে। মে মাসের শুরুতে দুই দেশ ভিসা সেবা পুরোদমে চালুর উদ্যোগ নেয়।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সবগুলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ২৮ জুন থেকে পূর্ণমাত্রায় চালু থাকবে। ট্যুরিস্ট ভিসার পাশাপাশি মাল্টিপল এন্ট্রি বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা ও কনফারেন্স ভিসাও মিলবে। কোভিডের পর দীর্ঘদিন বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় বাংলাদেশি পর্যটকদের ভারত ভ্রমণের সুযোগ আবার তৈরি হলো। ২০২৩ সালে ২১ লাখ ২০ হাজার বাংলাদেশি ভারত ভ্রমণ করলেও ভিসা সীমিত হওয়ায় ২০২৫ সালে তা কমে ৪ লাখ ৭০ হাজারে নেমে আসে
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
সব মন্তব্য
No Comments