স্টাফ রিপোটার: বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ ২ জানুয়ারি সকাল ১১টায় একতরফা ‘ডামি’ নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিলি করা হয়। পল্টন মোড় থেকে গণসংযোগ শুরু হয়ে দৈনিক বাংলা, মতিঝিল, দিলকুশা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিলিতে নেতৃত্ব দেন বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন, বাসদ (মার্কসবাদী)-র কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার। আরও উপস্থিত ছিলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদকমন্ডলীল সদস্য নিখিল দাস, কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য নজরুল ইসলাম ও ডা. হারুন অর রশীদ, সিপিবি’র কেন্দ্রীয় নেতা ডা. ফজলুর রহমান, বাসদ (মার্কসবাদী)-র নেতা মানস নন্দী, ঢাকা নগর বাম জোটের সদস্য খালেকুজ্জামান লিপন, নাসির উদ্দিন প্রিন্স, রায়হান উদ্দিন, অনিক কুমার দাসসহ নগরের নেতাকর্মীবৃন্দ।
গণসংযোগ ও প্রচারপত্র বিলিকালে নেতৃবৃন্দ পথচারী, দোকানদার, হকার, রিকশাযাত্রী ও চালকদেরকে নির্বাচন বর্জনের আহ্বান জানালে স্বতঃস্ফ‚র্তভাবে লিফলেট চেয়ে নেন এবং ভোট বর্জন করার কথা বলেন।
গণসংযোগ ও লিফলেট বিলিতে বাম জোট নেতৃবৃন্দ সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, এখনও সময় আছে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে প্রহসনের একতরফা নির্বাচনী খেলা বন্ধ করে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। নেতৃবৃন্দ আওয়ামী সরকারকে পদত্যাগ করে, সংসদ ভেঙে দিয়ে, সকল দলের অংশগ্রহণে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান। নেতৃবৃন্দ একতরফা ‘ডামি’ নির্বাচন বর্জন ও রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
সব মন্তব্য
No Comments