জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার এক বিবৃতিতে গতকাল দিবাগত রাতে একদল চিহ্নিত আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্তৃক পূর্ব ঘোষণা দিয়ে সুপরিকল্পিতভাবে দেশের প্রখ্যাত জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র ছায়ানট, ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের ধ্বংসাবশেষে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও যৌথ বাহিনী মোতায়েন থাকা অবস্থায় তাদের রহস্যময় নিরবতা ও নিষ্ক্রিয়তার মধ্যে তাদের নাকের ডগায় এই হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনার প্রমাণ করে এই ঘটনার পিছনে রাষ্ট্রীয় ও সরকারী মদদ রয়েছে। জাসদের বিবৃতিতে বলা হয়, ২০২৪ এর ৫ আগস্ট থেকে সংবাদপত্র, গণমাধ্যম, সাংবাদিক, ঐতিহ্যবাহ্যী বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধসহ জাতীয় ইতিহাস ও গৌরবের উপরের যে হামলা চলছে গতকাল দিবাগত রাতের হামলা তারই ধারাবাহিকতা মাত্র। জাসদের বিবৃতিতে বলা হয়, গতকালের হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনার দায় সরকারকে বহন করতে হবে। জাসদের বিবৃতিতে বাংলাদেশে চলমান শাসনহীনতা, মবের মুল্লুকের অবসানে জনগণের প্রতি ঐক্যবদ্ধ হবার জন্য আহবান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments