রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল সদর উপজেলার কাশিপুরে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সিকদার ওরফে হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেন গাজীকে গ্রেপ্তার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)।
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়। আটক জাকির বরিশাল সদর উপজেলার বিল্ববাড়ির আয়নাল গাজীর ছেলে।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই প্রধান আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে ঢাকা মহানগরের শ্যামপুর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম জানিয়েছেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, ৩১ জুলাই বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। এর আগে, ওই মামলায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টন, মো. মিলন গাজী ও তার স্ত্রী মোসা. ইয়াসমিন আক্তার ইলাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাকির হোসেন গাজী নিহত লিটু সিকদারের বোনের স্বামী।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments