স্টাফ রিপোটার: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশব্যাপী আওয়ামী লীগের কোটি কোটি নেতা-কর্মী-সমর্থকদের হাতে যখন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম দেওয়া হয়, তখন তাদের মধ্যে যে অনুরণন তৈরি হয় তা দলকে শক্তি যোগায়, দলের মধ্যে নতুন রক্ত সঞ্চালিত হয়।
তিনি বলেন, দলীয় গুরুত্বের কারণে সদস্য সংগ্রহ ও নবায়নের এই কাজটি যত্ন সহকারে করতে হবে। তাহলেই আমরা সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে যে নির্বাচন হবে তাতে আবারও ধস নামানো বিজয় অর্জন করতে পারবো।
শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগ ও জেলা আওয়ামী লীগের সকল সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং রংপুর বিভাগের সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রমের সূত্রপাত হয়।
এ সময় সদস্য সংগ্রহ ও নবায়ন ফরমগুলো পূরণের পর ৩১ মে'র মধ্যে ফরমগুলোর মুড়ি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য রংপুর বিভাগের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, এটি হলে দলের পক্ষে সদস্যদের তালিকা রক্ষণাবেক্ষণে সুবিধা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি এবং কেন্দ্রীয় সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments