আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে জামিনে ছাড়া পেয়ে আসামি পক্ষের লোকদের বিরুদ্ধে মমলা তুলে নিতে আলাল উদ্দিন নামে বাদিকে হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে। আলাল উদ্দিন উপজেলা সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামের আব্দুল করিমের ছেলে। আলাল উদ্দিন জানান তার প্রতিবেশী প্রভাবশালী বক্কর মিয়া, জিহাম, আজহার আলী, নুরজামাল,ইসমাইল হোসেন গংদের সাথে জমির সীমানা নিয়ে বিরুদ্ধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন সময় একাধিকবার দেনদরবার ও হয়েছে। কিন্তু বক্কর মিয়া গংরা কোন দেনদরবারই মানতে রাজি না। গত ৯ জুন সোমবার বক্কর মিয়া গংরা স্থানীয় একটি প্রভাবশালী মহলের মদদে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আলাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে জহিরন বেগম,দুলাল মিয়া, জুয়েল মিয়া গুরুতরভাবে আহত হয়। এসময় বক্কর গংরা বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়ে ক্ষতি সাধন করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী ও পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আহতদের শেরপুর জেলা সদর হাসপাতাল প্রেরন করে। অভিযোগ রয়েছে, আসামী পক্ষের লোকদের হুমকির মুখে হাসপাতালে চিকিৎসা করাতে না পেয়ে বাড়িতে এনে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এব্যাপারে গত ১৪ জুন আলাল উদ্দিন বাদি হয়ে বক্করসহ ১০ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত থেকে আসামিরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদিকে আলাল উদ্দিন ও তার পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি ও প্রাননাসের হুমকি প্রদর্শন করে আসছে। ফলে আলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে আলাল উদ্দিন থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম বলেন পরবর্তী আভিযোগের বিষয়টি আইগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments