মো.পাভেল ইসলাম রাজশাহী: ফেসবুকে বিদেশী অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া পাবনার রাতুলকে রাজশাহী হতে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পিস্তল হাতে ফেসবুকে ছবি পােষ্ট করে আলােচনায় আসা পাবনার আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুল (৩০) এর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেশব্যাপী চাঞ্চল্যের হয়। এর পর তিনি গা ঢাকা দেন।
রাতুলের বাড়ি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে। তিনি ওই গ্রামের মােস্তফা কামালের ছেলে। রাতুলের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছিল।
এর একটিতে দেখা যায়, হাতে পিস্তল নিয়ে দাড়িয়ে আছেন রাতুল। একটিতে দেখা যায় শুধু হাতের উপর পিস্তল এবং অপরটিতে গুলিসহ আছেন রাতুল। ছবিগুলাে সাম্প্রতিক সময়ে ফেসবুক আপলােড করা হয়েছিল। তবে গত বৃহস্পতিবার ছবিগুলাে আলােচনায় আসে। যা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মত র্যাব তার ছায়া তদন্ত শুরু করে এবং রাতুলকে ধরার জন্য অভিযান পরিচালনা শুরু করে। এরই মধ্যে ৮ মে র্যাব-৫, সিপিএসসি এর অভিযানে রাজশাহী মহানগরীর বােয়ালিয়া থানাধীন এন্ড তােফা হল বিল্ডিং হতে তাকে আটক করা হয়।
তার দেওয়া তথ্য মতে রাজশাহী মহানগরীর বােয়ালিয়া থানাধীন সাগরপাড়া মহল্লাস্থ পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে অবস্থিত পুরাতন পরিত্যক্ত জমিদার বাড়ী থেকে ০১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি স্বীকার করেন যে, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তিনি নিজের কাছে পিস্তল রাখতেন। তিনি পাবনায় বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন।
ফেসবুকে ছবি দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যাতে সকলে তার কাছে থাকা আগ্নেয়াস্ত্রের কথাটি জানে এবং তিনি নিজেকে বড় ধরনের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
সব মন্তব্য
No Comments