কুমিল্লা অফিস: বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) এরিয়া বিতরণ কার্যালয়, গৌরীপুরের উদ্যোগে গতকাল কুমিল্লায় দাউদকান্দির গৌরীপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে মোট ৭৯টি অবৈধ বার্নার স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং ৭টি রাইজার কর্তন করা হয়।
এছাড়া, আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করার কারণে ২টি এবং অনুমোদনের অতিরিক্ত বার্নার ব্যবহারের দায়ে আরো ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালীন অবৈধ সংযোগ থেকে প্রায় ১০০ ফুট এম এস পাইপ ও ১০টি রেগুলেটর জব্দ করা হয়। অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় ও ব্যবহারের অপরাধে ৪ জন ব্যক্তিকে ১০ হাজার টাকা করে এবং ২ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments