চাঁদপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে চাঁদপুরে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও চাঁদপুর প্রেসক্লাবের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি বলেন, আমি প্রেসের মধ্যে দৌড়াদৌড়ি করে বড় হয়েছি। কাজেই এই সংবাদ পত্রের সাথে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। বঙ্গবন্ধুকন্যা স্বপ্ন দেখেন এবং আমাদের স্বপ্ন দেখান। তিনি শুধু স্বপ্নই দেখান না তা বাস্তবায়নও করেন। তিনি সাংবাদিকদের কল্যাণে এই কল্যাণ ট্রাস্ট করেছেন।
মন্ত্রী বলেন, আজকে যারা মানবাধিকারের কথা বলেন ২০০১ সালে আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে যাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছিল, অসংখ্য নারীকে ধর্ষণ করা হয়েছিল তখন কোথায় ছিল মানবাধিকার। যখন সাংবাদিক হুমায়ুন কবির বালুকে হত্যা করা হয়েছিল তখন মানবাধিকার কোথায় ছিল।
মন্ত্রী আরো বলেন, আপনাদের পেশাটা একটি মহৎ পেশা। কাজেই আমাদের ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু যেমন সংবাদপত্র সাংবাদিকদের পাশে ছিলেন আজকে তার কন্যাও দলমত নির্বিশেষে সাংবাদিকদের পাশে আছেন। অন্যদিকে আমরা দেখেছি ক্ষমতায় থাকাকালে বেগম জিয়া ও তার দল এই সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছিল। আজকে যারা আন্দোলন করেছে তারা যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশ ধ্বংসের দিকে গিয়েছে। তারা হয় পিছনের দরজা দিয়ে নয়তো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় এসেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র (বাদল) ।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক মনিরুল ইসলাম কবির। চেক প্রাপ্ত সাংবাদিকদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, নিহত সাংবাদিক আব্দুস সোবহান রানার স্ত্রী শীরিন আক্তার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান ।
আজ ৮২ জন সাংবাদিকের মাঝে মোট ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এটিকে সংখ ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝার ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইসঙ্গে ঋণখেলাপি, তাদের জামিনদার ...
স্টাফ রিপোর্টার: হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টা ...
সব মন্তব্য
No Comments