স্টাফ রিপোটার: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান জীবদ্দশায় কখনও শোনেননি তিনি স্বাধীনতার ঘোষক। বিএনপি নেতারা জিয়াউর রহমানকে নিয়ে যেসব বানোয়াট কথা বলে, স্বয়ং জিয়াউর রহমানও কবরে শুয়ে লজ্জা পাচ্ছে।
শুক্রবার (২৯ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়েজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ বিএনপি নেতা আব্দুল মঈন খান অনেক কথা বলেন। মঈন খানের বাবা আব্দুল মোমেন খান ৭৪ সালে খাদ্যসচিব ছিলেন। তিনি ষড়যন্ত্র করে মার্কিন খাদ্যবাহী জাহাজ ফেরত পাঠিয়েছিলেন। তার পুরস্কার হিসেবে জিয়াউর রহমান আব্দুল মোমেন খানকে মন্ত্রী বানিয়েছিল। মঈন খান নিজেও সংসদে দাঁড়িয়ে বলেছিল, দরকার পড়লে দেশ বিক্রি করে দেবে।
ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে নাকি সাদেক হোসেন খোকা ঢাকা থেকে লাফ দিয়েছিল। সে সময় কালুরঘাট বেতার কেদ্র থেকে ফেনী পর্যন্ত শোনা যেত। এদের কথা শুনলে হাসি পায়।
তিনি বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। প্রকৃতপক্ষে সে একজন খলনায়ক ছিলেন।
সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ শিল্পী রফিকুল আলম, সহ সভাপতি সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, কবি রবীন্দ্র গোপ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ, সাংবাদিক রেদুয়ান খন্দকার, মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments