মোংলা থেকে মোঃ নূর আলমঃ বেসরকারি উনśয়ন সংস্থা ফ্রেন্ডশীপ ২০২১ সালে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে ১৫৭ জন শিশুকে সাতার শিখিয়েছে। সিআইডিআরআর-কোস্টাল প্রকল্পের আওতায় ফ্রেন্ডশীপ সাতার শেখানোর এই প্রকল্প হাতে নিয়েছে। বাংলাদেশের প্রস্তাবনায় প্রথমবার পালিত আন্তর্জাতিক ”পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস” পালন উপলক্ষে ২৫ জুলাই রবিবার সকালে গণমাধ্যমের কাছে ফ্রেন্ডশীপ এতথ্য প্রকাশ করে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ’র সিআইডিআরআর-কোস্টাল প্রোজেক্ট ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল আন্তর্জাতিক ”পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস” উপলক্ষে গণমাধ্যমকে জানান, ফ্রেন্ডশীপ ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি এবং বন্যা স্বেচ্ছাসেবকদের সহায়তায় মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে ২০২১ সালে ১৫৭ জন শিশুকে সাতার শেখানো হয়েছে। তিনি আরো জানান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এ্যান্ড রিসার্স বাংলাদেশ’র গবেষণায় বাংলাদেশে প্রতিবছর ০-১৭ বছর বয়সের ১৪ হাজার ৫০০ শিশু পানিতে ডুবে মারা যায়। তাই ফ্রেন্ডশীপ’র উদ্যোগে মোংলার সোনাইলতলা ইউনিয়নে সিআইডিআরআর-কোস্টাল প্রকল্প’র মাধ্যমে সাতার শেখানো প্রকল্প হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে শিশুদের সাতার শেখানো কার্যক্রম চলমান থাকবে। এলাকার শিশুদের শিশুদের সাঁতার শিখানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোনাইলতলা ইউনিয়নের চেয়ারম্যান নাজিনা বেগম নার্জিনা। তিনি বলেন শিশুদের সাঁতার শেখানোর বিষয়টি খুবই গুরুত্বপূর্ন কাজ। প্রশিক্ষণের অভাবে বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার শিশুর পানিতে ডুবে মৃত্যু হচ্ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ফ্রেন্ডশিপের সিআইডিআরআর-কোস্টাল প্রকল্পের চলমান সাতার শেখানো কার্যক্রমে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। জানা যায়, প্রথমবারের মতো আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে ”পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস”। গত এপ্রিলে বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে পানিতে ডুবে মৃত্যুকে ”নীরব মহামারি” স্বীকৃতি দিয়ে প্রতি বছর ২৫ জুলাই আন্তর্জাতিক ভাবে ”পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস” পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ সাধারণ পরিষদ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments