মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলার মিঠাখালী বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীরা। ১১ আগস্ট রবিবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এ লিফলেট বিতরণ করেন।
রবিবার বিকেল ৪টায় মিঠাখালী বাজারে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপসা কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্র আরাফাত আমীন দুর্জয়, ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিয়ারিং সাইন্স’র অনার্সের ছাত্র সাব্বির হাসান দীপ্ত, সরকারি সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞানের অনার্সের ছাত্র পাবক, ছাত্রনেতা সজীব, আশিক, মারুফ, ইসমাইল, তুহিন, সাজ্জাদ, ইমরান, মোংলার ইসলামি একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবীর হাসান রিক্ত প্রমূখ। এসব ছাত্র নেতাদের বাড়ি মোংলার চাঁদপাই ও মিঠাখালী গ্রামে লিফলেট বিতরণকালে ছাত্র নেতৃবৃন্দ বলেন অনেক রক্তের বিনিময়ে দেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। দেশের মধ্যে হাসিনা রেজিমের সুবিধাভোগীরা গণঅভ্যুত্থানের সফলতাকে ধ্বংস করতে সচেষ্ট আছে। কোন ভাবেই ছাত্রজনতার এবিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবেনা। দ্রব্যমূল্য যাতে গরীব-মেহনতি মানুষসহ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে তারজন্য সরকারকে সহযোগিতা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কাজ করবে। হাসিনামুক্ত বাংলাদেশ নামক রাস্ট্রটিকে সংস্কারের কাজে ড. ইউনুসের নেতৃত্বের সরকারকে সহযোগিতা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা প্রস্তুত আছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments