টেলিফোন প্রতীকেই আস্থা রাখতে চায় অভিভাবকরা

জমে উঠেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন

প্রকাশ : 20 Jul 2026
জমে উঠেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন

স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরায় অবস্থিত ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ’ এর গভর্নিং বডি নির্বাচনকে সামনে রেখে যাত্রাবাড়ি-ডেমরা,কদমতলী-শ্যামপুর,সবুজবাগ-খিলগাঁও ও পাশ্ববর্তী জেলা নরায়নগঞ্জের বিভিন্ন এলাকার অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আর প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে বিরামহীণ প্রচারণা ও প্রতিযোগিতা। এরইমধ্যে নির্বাচন ঘিরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নিজেদের প্যানেলের জন্য ভোট চাইছেন। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। 

তবে ‘সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের গভর্নিং বডি’ এবারের নির্বাচনে অভিভাবকরা আস্থা রাখতে চাইছেন প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা কুতুব উদ্দিন আহমেদ খানের কনিষ্ঠ পুত্র সারোয়ার আরিফ উদ্দিনের উপর। তিনি একজন শিক্ষানুরাগী ও সুপ্রতিষ্ঠিত সুনামখ্যাত ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত এলাকার অবহেলিত ও গরীব ছেলে- মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে নিরবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও চিকিৎসা সেবায় মানবিকতার পরিচয় দিচ্ছেন। ইতিমধ্যে তার প্রতিষ্ঠিত ‘সেইফ এইড জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড’-এ অসহায় মানুষের সেবা দিয়ে সমাজে মানবিক হিসেবে পরিচিতি পেয়েছেন।

এদিকে, নির্বাচন সামনে রেখে অভিভাবকদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সারোয়ার আরিফ উদ্দিন। বড়ভাঙ্গা-সানারপাড়,সাইনবোর্ড,ডগাইর,বাঁশেরপুল,সারুলিয়াসহ বিভিন্ন এলাকায় তাঁর প্রচারণায় অংশ নিচ্ছেন অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রচার-প্রচারণার সময় কথা হয় একাধিক অভিভাবকের সঙ্গে। তাঁদের ভাষ্য, সারোয়ার আরিফ উদ্দিন একজন শিক্ষিত, ভদ্র, সৎ ও দায়িত্বশীল মানুষ। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে তাঁর চিন্তাভাবনা তাঁদের আস্থা অর্জন করেছে। অভিভাবকদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং একটি আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন। কথা হয় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক উজ্জল আহমেদ এর সঙ্গে। তিনি বলেন, আমরা অভিভাবক হিসেবে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের জন্য সবার আগে নিরাপত্তা চায়। সে ক্ষেত্রে আলেমেদ্বীন মাওলানা কুতুব উদ্দিন আহমেদ খানের কনিষ্ঠ পুত্র সারোয়ার আরিফ উদ্দিনের বিকল্প দেখছি না। তিনি বলেন, শিক্ষার মান-শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখতে আরিফের মতো শিক্ষানুরাগীকে প্রয়োজন। একই কথা বলেছেন সানার পাড়ের বাসিন্দা ও অভিভাবক মাহমুদা হক কণা। শুধু উজ্জল কিংবা কণা নয়, বেশিরভাগ অভিভাবকরা বলছেন, আমাদের সন্তানদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা দিতে পারবেন,এমন প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চায়। হারুনর রশীদ জানান, এতকিছু বুঝিনা,আরিফ ভাই ভালো মানুষ। আমরা তাকেই চায়। কথা হয় শিক্ষানুরাগী ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী সারোয়ার আরিফ উদ্দিন এর সঙ্গে। তিনি বলেন,আমি ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব। সকল সম্মানিত অভিভাবকের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যোগ্যতা বিবেচনা করে টেলিফোন প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সেবার সুযোগ করে দিন। আসন্ন গভর্নিং বডি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা অব্যাহত রয়েছে। নির্বাচনের মাধ্যমে অভিভাবকদের ভোটে গঠিত হবে নতুন গভর্নিং বডি, যারা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন নীতিগত ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পর্কিত খবর

;