স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
নিজস্ব প্রতিবেদক, সিউল (দক্ষিণ কোরিয়া) থেকে পাঠানো তথ্যে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক ট্রাফিক ও ডিজিটাল টোলিং ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করতে দেশটির কোরিয়া এক্সপ্রেসওয়ে ম্যানেজমেন্ট সিস্টেম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী কোরিয়ার এক্সপ্রেসওয়েগুলোতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থার স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণকারী মাধ্যম ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম (আইটিএস), যানজটমুক্ত সড়ক ও দুর্ঘটনা হ্রাসে কার্যকরী স্মার্ট ট্রাফিক সিস্টেম (এসটিএস) এবং ডিজিটাল পদ্ধতিতে কোনো রকম বিরতি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে দ্রুততম সময়ে টোল আদায়ের ইলেকট্রনিক টোলিং সিস্টেম (ইটিএস) এর প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করা হয়।
একই সফরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কোরিয়ার কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হাব কোরিয়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে প্রযুক্তির মাধ্যমে সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে কীভাবে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে, সে বিষয়ে কোরিয়ার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শন শেষে শেখ রবিউল আলম জানান, বাংলাদেশের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি ও স্মার্ট যোগাযোগ অবকাঠামো বিনির্মাণের কর্মপরিকল্পনা বাস্তবায়নে এই ধরনের সমন্বিত ও আধুনিক প্রযুক্তি সংযোজন অত্যন্ত জরুরি। দক্ষিণ কোরিয়ার এই মডেলকে দেশের যোগাযোগ খাতের ডিজিটাল রূপান্তরে কাজে লাগানো হবে।
সফরকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
সব মন্তব্য
No Comments