সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের তুলশীপুরে কলেজ শিক্ষার্থী লিটন হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও সাতজনকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড ও অতিরিক্ত ২ বছরের কারাদন্ডের আদেশ দেন বিচারক।
মঙ্গলবার দুপুরে জামালপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এই রায় ঘোষনা করেন।
সাজা প্রাপ্তরা হলেন- রামদেব বাড়ী গ্রামের মজিবর রহমান (পলাতক), মিজান, সোহেল, সুমন, লাভলু, হেলাল উদ্দিন ও মো: মিজান।
মামলার বাদী পক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান- জামালপুর সদর উপজেলার রামদেববাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে কলেজ শিক্ষার্থী লিটন ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে চাচার বাড়িতে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর ১৪ জানুয়ারি বিকাল ৩ টার দিকে গোপীনাথপুরে লিটনের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় লিটনের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এডভোকেট নির্মল কান্তি ভদ্র আরো জানান, তথ্য উপাত্ত থেকে জানা যায়। স্থানীয় একটি সমিতির টাকা লেনদেন নিয়ে শত্রুতার জের ধরে লিটনকে জবাই করে হত্যার পর আংশিক পুড়িয়ে ফেলে আসামীরা। মামলায় বাদীসহ মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত এই রায় ঘোষনা করেন।
মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট আমান উল্লাহ আকাশ ও এডভোকেট জামিল হাসান তাপস।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments