স্টাফ রিপোটার::বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচন চলছে। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে ভোটারদের মধ্যে প্রচুর উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। আইইবির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, আনসার, নিরাপত্তাকর্মী ও ২০০ রোভার স্কাউট স্বেচ্ছাসেবায় নিয়োজিত রয়েছেন।
আইইবির নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, গত বছরের মতো এবারও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা সুষ্ঠু ও নিরাপদভাবে ভোট দিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
আইইবির নির্বাচনে ১০টি কেন্দ্রীয় নির্বাহী পদের বিপরীতে ৩৪ জন, আইইবির সেন্ট্রাল কাউন্সিল সদস্যের ২৭ পদের বিপরীতে ১৪৫ জন, সাতটি বিভাগীয় কমিটির ৮৮টি পদের বিপরীতে ১৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইইবি ঢাকা কেন্দ্রের চারটি পদের বিপরীতে ১০ জন ও লোকাল কাউন্সিল মেম্বারের ৩০ পদের জন্য ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকায় ১২টি পদের বিপরীতে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান করার লক্ষ্যে ৫০০ বুথ স্থাপন করা হয়েছে। ভোটাররা ওএমআর শিটের মাধ্যমে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে গণনা করা হবে।
সারাদেশে আইইবির ১৮ কেন্দ্র, ৩৩ উপকেন্দ্রে, ১৩ আন্তর্জাতিক শাখায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। এবার আইইবির ভোটারের সংখ্যা ১৭ হাজার ৬১১।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments