স্টাফ রিপোটার: দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের পুজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা ও হত্যার প্রতিবাদে জাসদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আজ ১৬ অক্টোবর ২০২১, শনিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিও’র সামনে জাসদ কার্যালয় চত্ত্বরে মানববন্ধন-সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, মীর্জা মোঃ আনোয়ারুল হক, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম ও সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, জাতীয় কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ফসি, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ সেলিম, জাতীয় যুব জোটের সহ-সভাপতি শুভংকর দে বাপ্পা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাজা, কুমিল্লা জেলা জাসদের সাধারণ সম্পাদক কাজী সাইমুল হক, শ্রমিক জোটের কেন্দ্রীয় নেত্রী শেখ শাহনাজ, ঢাকা মহানগর পশ্চিম জাসদের নেত্রী শিরীন শিকদার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রাকে ব্যাহত করতেই ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে গুজব রটিয়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের পুজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা ও হত্যা করেছে। তারা বলেন, ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র ও অপতৎপরতা রোধে আইনশৃংখলা রক্ষাবাহিনীর অপ্রস্তুত অবস্থা ও গাফিলতির কারণেই মূল্যবান কয়েকটি প্রাণ ঝরে গেলো। তারা গুজবরটনাকারী ও উস্কানীদাতা, হামলাকারীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, সরকার ও প্রশাসনের উপর সব দায়িত্ব ছেড়ে না দিয়ে দেশের সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনৈতিক এবং সামাজিক শক্তিকে মাঠে শক্তি সমাবেশ করতে হবে।
সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলসহ বঙ্গবন্ধু এভিনিউ এলাকা প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments