সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরার লাবসায় মা কোচিং সেন্টারের উদ্যোগে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে লাবসা ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মনিরুল ইসলাম, এবং বিশেষ অতিথি ও পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন এমামুল এহসান নাহিদ স্যার।
টুর্নামেন্টে অংশ নেয় দুটি দল — রায়হান একাদশ (সবুজ দল) এবং আরেফিন একাদশ (লাল দল)। খেলাটির প্রথমার্ধে উভয় দলই একটি করে গোল করে সমতায় থাকে। দ্বিতীয়ার্ধে গোল না হওয়ায় রেফারি খেলা টাইব্রেকারে নেওয়ার ঘোষণা দেন। টাইব্রেকারে রায়হান একাদশ ৪টি গোল এবং আরেফিন একাদশ ২টি গোল করতে সক্ষম হয়।
শেষ পর্যন্ত রায়হান একাদশ (সবুজ দল) চ্যাম্পিয়ন এবং আরেফিন একাদশ (লাল দল) রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন মোঃ আরিফুল ইসলাম রিপন। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান রেফারি মোঃ আরিফুল ইসলাম, সহকারী রেফারি আবু হেলাল ও মেঃ শান্ত।
খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, স্থানীয় দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটি ছিলো অত্যন্ত উপভোগ্য।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments