সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় সিংড়া প্রেসক্লাবের আয়োজনে মাসিক সাহিত্য আসর ও সাহিত্য সম্মাননা পদক প্রদান করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিংড়া প্রেসক্লাব ভবন কমপ্লেক্সে প্রেসক্লাব সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় এই সাহিত্য আসর ও সাহিত্য সম্মাননা পদক-২০২৩ অনুষ্ঠিত হয়।
সাহিত্য আসরে সাহিত্য বিষয়ক আলোচনা সহ স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহবুব মান্নান ও প্রভাষক মোঃ আয়ুব আলী। স্বরচিত কবিতা পাঠ করেন প্রবীণ কবি মোঃ আবুল হোসেন, সরদার মোহাম্মদ আলী, মোঃ আমজাদ হোসেন, কবি আজাহার আলী, এনামুল হক মিন্নতি, সনজু কাদের, নবীন কবি কাওছার আহমেদ, কবির হোসেন, জুয়েল, প্রত্যয় সাহা,বাদশা শাকিল, সামাউল আলী, আম্বিয়া খাতুন, সাথী খাতুন,আল আমিন, মাওলানা মোঃ ওমর ফারুক ও কিশোর কবি আরাফ ফেরদৌস রাফি।
কবিতা পাঠ শেষে তাড়াশ থেকে প্রকাশিত সাপ্তাহিক চলনবিল র্বাতার সম্পাদক কবি আব্দুর রাজ্জাক রাজুকে সাহিত্য সম্মাননা-২০২৩ পদক প্রদান করা হয়। সাহিত্য পদক তুলে দেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাধারন সম্পাদক সৌরভ সোহরাব, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সুইট, র্নিবাহী সদস্য আবু জাফর সিদ্দিকী, কবি রিক্তা বানু, মুফতি জাকারিয়া মাসুদ,চঞ্চল মাহমুদ সহ নবীণ প্রবীণ কবি উপস্থিত ছিলেন।
পদক পেয়ে কবি আব্দুর রাজ্জাক রাজু বলেন, আপনাদের কাছ থেকে যে সম্মান পেলাম তা আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের। নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এজন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা থাকা দরকার।
সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা বলেন, সিংড়া প্রেসক্লাবের আয়োজনে আমাদের এই আযোজন প্রতিমাসেই অব্যাহত থাকবে। নবীন প্রবীণ কবি ও সাহিত্য প্রেমী সকলের সহযোগিতা কামনা করছি। আগামীতে যেন সকলের সহযোগিতা নিয়ে সিংড়া প্রেসক্লাবের আয়োজনে এই সাহিত্য আসর ও সাহিত্য সম্মাননা পদক অনুষ্ঠান উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments