স্টাফ রিপোর্টার: বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ-কৃষক লীগ, তাঁতী লীগ-মৎসজীবী লীগ ও ছাত্রলীগ। এদিন ঢাকা মহানগর উত্তর-দক্ষিনের প্রতিটি থানা-ওয়ার্ডে আনন্দ মিছিল ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের প্রধান কার্যালয়ের সামনে এই মিছিল ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার ও গোলাম সারোয়ার কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর,দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজসহ মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমুখী বাজেট দেওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান বক্তারা।
এদিকে শেখ হাসিনার সরকারের টানা ১৫তম বাজেটকে ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার নিজেদের শক্তির জানান দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের বিভিন্ন থানা-ওয়ার্ড নেতারা। বৃহস্পতিবার রাজধানীর ওয়্যার স্ট্রিট ও র্যাংকিন স্ট্রিট এলাকায় ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু এবং সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি ওয়ারী থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে এবং ওয়ারী থানা আওয়ামী লীগের ক্লাবের সামনে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ডেমরা থানা আওয়ামী লীগ। এতে অংশ নিয়েছেন ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও সাবেক ডেমরা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল, ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাংগঠিনক সম্পাদক ফারুক হোসেন, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, ৬৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী খলিলুর রহমান খলিল,৬৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ। শেখ হাসিনা সরকারের টানা ১৫বারের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শাহবাগ থানা আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দিয়েছেন শাহবাগ থানা আওয়ামী লীগের নেতা সৈয়দ মো: মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জি এম আতিক ও সাধারণ সম্পাদক এম এ হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। এতে অংশ নেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী শরিফ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ অপু, ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহিদুল কবির রাজু, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও মতিঝিল-পল্টন ও ধানমন্ডি থানাসহ রাজধানীর প্রতিটি থানায় থানায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একইদিন বিকালে বাজেটকে স্বাগত জানিয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের প্রধান কার্যালয়ের সামনে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। এতে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উন্মে কুলসুম স্মৃতিসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ অংশ নেন। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের টানা ১৫তম বাজেট পেশ উপলক্ষ্যে রাজধানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে আওয়ামী মৎসজীবী লীগ। এতে নেতৃত্ব দিয়েছেন আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদ ও সাধারণ সম্পাদক শেখ আজগর নষ্কর, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সহ-সভাপতি মোহাম্মদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মো:শফিউল আলম শফিকসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশ নেন। পরে গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে ফের সেখানেই শেষ হয়। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। এতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু নেতৃত্ব দেন। এছাড়াও বাজেটকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ শুভাযাত্রা করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসন রিপন। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এতে অংশ নেন সংগঠনের সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। আনন্দ মিছিলটি বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে একটি সমাবেশে বক্তব্যে রাখের ছাত্রলীগের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments