ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ‘অতি জরুরি বিজ্ঞপ্তি’ প্রকাশ করে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বাংলাদেশিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ কয়েকজন নিহত হওয়ার খবরও এসেছে। এ পরিস্থিতিতে প্রবাসীদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলা এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে। দূতাবাস বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান, সংরক্ষণ বা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, এক্স-এ প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সৌদি আইন অনুযায়ী, এ ধরনের সংকট-সম্পর্কিত স্পর্শকাতর তথ্য শেয়ার করা দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।
একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আইনে কাউকে অবৈধভাবে আটকে রাখা বা শারীরিকভাবে লাঞ্ছিত করাও গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।
প্রবাসীদের সহায়তার জন্য দূতাবাস কয়েকটি হটলাইন নম্বরও দিয়েছে। শ্রম সংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫, পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬, কূটনৈতিক ও অন্যান্য জিজ্ঞাসার জন্য ৮০০১০০০১২৪ এবং মৃত্যু সংক্রান্ত সহায়তার জন্য +৯৬৬৫৬৭০২১১৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সর্বশেষ আপডেটের জন্য দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভের মুখে পড়েছেন। সোমবার ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের দেশত্যাগের প্রেক্ষাপটে ভারতে অবস্থানরত সংশ্লিষ্টদের প্রত্যর্পণ ইস্যু ...
সব মন্তব্য
No Comments