ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসির পিএসজিতে যোগদানের পর থেকেই আলোচনার শিরোনামে দলটির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে।
মেসির ছায়ায় তার পারফরম্যান্স ঢেকে যাবে, তাই পিএসজি ছাড়ছেন তিনি। যোগ দেবেন রিয়াল মাদ্রিদে।
এমন কথা ঘুরপাক খাচ্ছিল বিগত বছরজুড়েই।
এবার ইউরোপের অন্যতম ক্রীড়া দৈনিক মার্কা জানালো, আগামী গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে ৩০ জুন। রিয়ালে যাওয়ার জন্য ফরাসি ক্লাবের চুক্তি নবায়নের অনুরোধে সাড়া দেননি এমবাপ্পে।
এদিকে বিল্ড পত্রিকার খবর, রিয়ালে এই ফরাসি ফরোয়ার্ড প্রতি বছর আয় করবেন ৫০ মিলিয়ন ইউরো। সে সুবাদে ২৩ বছর বয়সি এমবাপ্পে হবেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।
জার্মান পত্রিকা আরও জানিয়েছে, লিগ ওয়ানের ক্লাব পিএসজি এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টায় রণেভঙ্গ দিয়েছে। বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হলান্ডকেও নিজেদের তাঁবুতে নিয়ে আসার চেষ্টা করছে রিয়াল।
রিয়াল-এমবাপ্পে দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়ে সম্মতি এসে পড়লেও এখনই কোনো ঘোষণা আসছে না। আগামী ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলয় রিয়াল মাদ্রিদ আর পিএসজি মুখোমুখি হবে। ফিরতি লেগ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। তার আগে এই চুক্তির ঘোষণা আসবে না বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। শেষ ষোলর সেই লড়াইয়ের পর রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ দেবে ঘোষণাটা।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments